Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে গাংনীতে টানা শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে গাংনীতে টানা শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২ নভেম্বার, ২০২৩ ১২:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে টানা তিন দিন শান্তি সমাবেশ, র্যালি ও অবস্থান কর্মসূচি করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ।

গত ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল ও ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া ৩ দিনের অবরোধের বিরুদ্ধে গাংনী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃমোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে শান্তি সমাবেশ, র্যালি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হরতাল ও অবরোধকে কেন্দ্র করে বিগত দিন গুলোর মত আজকেও সকাল ৯টার সময় মোঃ মোখলেছুর রহমান মুকুলের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে শান্তি সমাবেশটি মোখলেছুর রহমান মুকুলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন গাংনী বাস স্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন: গাংনীতে মেঘলা সহ বিএনপির চার নেতাকর্মী আটক...

এরপর শহীদ রেজাউল চত্বরে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি হয়।

আলোচনা সভায় মোখলেছুর রহমান মুকুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অবৈধ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি-জামায়াতের কুচক্রী মহল যে চেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রস্তুত আছে।


শান্তি সমাবেশে গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম মোহন, ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম