Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান ওয়ার্কার্স পার্টির

ছাত্রদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান ওয়ার্কার্স পার্টির

 অনলাইন ডেস্ক    ৪ আগষ্ট, ২০২৪ ১১:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্দোলনরত ছাত্রদের নেতৃত্বকে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। শনিবার ঢাকার সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতির বক্তব্যে সভায় রাশেদ খান মেনন বলেন, শত শহীদের রক্তের বিনিময়ে কোটা আন্দোলনের বিজয় সূচিত হয়েছে। এ বিজয়কে সংহত করে আন্দোলনের সময়ে ছাত্র হত্যার বিচার, নিহত-আহতদের ক্ষতিপূরণ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ছাত্রদের অন্যান্য দাবি আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে।

এজন্য শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্ব রাজি হলে ওয়ার্কার্স পার্টি সে প্রক্রিয়া শুরু করতে সহায়তা করতে পারে। রাশেদ খান মেনন বলেন, দেশের রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সরকারের অবস্থানের প্রশ্নটিও আলোচনার মধ্য দিয়ে সমাধান হতে পারে।

সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য নুর আহাদ বকুল দেশের সর্বশেষ আন্দোলনরত ও রাজনৈতিক আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করেন।

অনলাইন ডেস্ক