Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব বন্ধে ব্যবস্থা: ইসি সচিব

উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রভাব বন্ধে ব্যবস্থা: ইসি সচিব

 অনলাইন ডেস্ক    ১৭ এপ্রিল, ২০২৪ ১৬:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রভাব বিস্তার বন্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ কথা জানান ইসি সচিব জাহাংগীর আলম।

এ সময় তিনি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বলেন, ১১২টি উপজেলা পরিষদে ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল।

আরও পড়ুন: ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১২...

অন্যদিকে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল। অপরদিকে ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। ১৬১ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৩ এপ্রিল। যাচাই-বাছাইয়ে বাদ পড়লে আপিল করা যাবে ২৪-২৬ এপ্রিল পর্যন্ত।

আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭-২৯ এপ্রিল পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে আর ভোট গ্রহণ করা হবে ২১ মে বলেও জানান তিনি।

অনলাইন ডেস্ক