বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে। আজ শনিবার (৪মে) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নতুন কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা। এ সময় দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
ড. মঈন খান অভিযোগ করে বলেন, সরকার পাঠ্যবই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে। সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ, মানুষের মানবাধিকার, ভোটের অধিকার নেই।
তিনি আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাইলে, নতুন করে গড়ে তুলতে চাইলে দেশে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
আরও পড়ুন: দায়িত্ব নিলেন ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্ট...
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন খান নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেইনসহ সাবেক কমিটির শতাধিক নেতাকর্মী।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









