প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মোঃ সেলিম হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন।
হাইকোর্টে মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
ওইদিন বিচারক বলেন, বিএনপি মহাসচিবের বিরুদ্ধে করা এ মামলাটি এখনও নতুন। এ পর্যায়ে তিনি জামিন পেতে পারেন না।
আরও পড়ুন: নোয়াখালীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল...
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন।
পরে ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবীর খান।
আবার গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে ফের মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। যা ২০ নভেম্বর শুনানির দিন ছিল। ওইদিন শুনানি শুরু হলে আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জামিন শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত। ওইদিন বিচারক ফখরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









