Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৬:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

প্রশাসনের অনুমতি না পাওয়ায় আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভা স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটার সময় সমাবেশটি করার কথা ছিলো বিএনপির।

ওই সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির চার সমাবেশ...

একই দাবিতে ঢাকা জেলা বিএনপির সমাবেশটি আজ বেলা আড়াইটার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেয়ায় পূর্ব ঘোষিত এ সমাবেশ স্থগিত করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বেলা ৩ টার সময় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা বিএনপির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে।

অনলাইন ডেস্ক