বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপিকে ধ্বংস করতে বেগম খালেদা জিয়াকে সরকার টার্গেট করেছে। আজ রোববার (৩১ মার্চ) রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা জামানের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাসীনদের দায়ী করেন ড. মঈন খান। তার দাবি, মিথ্যা মামলায় কারা ভোগ করছেন বেগম জিয়া। তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে।
আরও পড়ুন: আলোচিত সেই ‘ভুয়া চিকিৎসক’মুনিয়া কি ন্যাশনাল মেডিকেলে পড়েছেন?...
সারা দেশে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে দলের নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। কারাগারে মৃত্যুবরণ করছেন বহু নেতাকর্মী।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









