Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পুলিশের উপর জামায়াত-শিবির কর্মীদের হামলা, ভাঙচুর

পুলিশের উপর জামায়াত-শিবির কর্মীদের হামলা, ভাঙচুর

 অনলাইন ডেস্ক    ২৮ অক্টোবার, ২০২৩ ১৬:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

রাজধানীর আরামবাগে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশের উপর হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দিয়েছেন।

আরামবাগে জামায়াতের সমাবেশের শেষ পর্যায়ে হঠাৎ করে কয়েকজন নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য অতর্কিতে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। পরে পুলিশও লাঠিচার্জ করে।

এ সময় বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন দলটির নেতাকর্মীরা। এছাড়া রাস্তার পাশের ভবনের ছাদ থেকে ঢিল ছুঁড়তে থাকেন পুলিশ সদস্যদের উপর। তাদের হামলা পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন: বিএনপি ফাউল করছে, এদের সঙ্গে আপস নয়: কাদের...

এর আগে সরকার পতনের একদফা দাবিতে সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় জামায়াত-শিবির কর্মীরা। শেষ পর্যন্ত নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই সমাবেশ করে দলটি।

অনলাইন ডেস্ক