Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফের ৩ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

ফের ৩ দিনের রিমান্ডে রাশেদ খান মেনন

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৪ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ফের তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এ আদেশ দেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মইনুল ইসলাম খান পুলক তাকে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে, তদন্ত কর্মকর্তা এ বিষয়ে আবেদন করলে মেননকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের (৪৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গত ২৩ আগস্ট রাশেদ খান মেননকে পাঁচদিনের রিমান্ডে দিয়েছিলেন আদালত।

অনলাইন ডেস্ক