Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

গাংনীতে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

মেহেরপুরের গাংনীতে বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

সভায় সদস্য সংগ্রহ কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ, পৌর বিএনপি'র সাবেক সভাপতি ইনসারুল হক, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদাল হক, বিএনপি নেতা সেন্টু, বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা সালাউদ্দিন, বিএনপি নেতা জাফর আকবর,বিএনপি নেতা রহিদুল ইসলাম মাস্টার, বিএনপি নেতা আখতারুজ্জামান লাভলু মাস্টার,বিএনপি নেতা নুরুল হুদা, বিএনপি নেতা খোরশেদ আলম খুশি, কালু মেম্বার,আব্দুল জব্বার সহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম