জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে বৈঠক শুরু হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ জানিয়েছেন, প্রথম দিনের বৈঠকে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করার প্রস্তুতি রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন দিলো দুর্বৃত্তরা...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য ১৮ নভেম্বর থেকে শুরু করে ২১ নভেম্বর পর্যন্ত চার দিনে মোট ৩৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছেন আওয়ামী লীগ।
এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়, মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









