আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৭ নভেম্বর) বিকালে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গত রোববার রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার বিকালে ৪টা সময় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন সোমবার (২০ নভেম্বর)। পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিক্রি শেষ হয় বৃহস্পতিবার (২৩ নভেম্বর)।
আরও পড়ুন: নৌকার মনোনয়ন পেয়েছেন ক্রিকেট ও বিনোদন জগতের একঝাঁক তারকা...
দলটি মনোনয়ন ফরম বিক্রি করেছেন ১ হাজার ৭৫২টি। পরে শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ।
এর আগে রবিবার ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া মাধ্যমে শেষ হয়। আজ সোমবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









