Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি

এবার ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি

 অনলাইন ডেস্ক    ১১ ডিসেম্বার, ২০২৩ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 122 বার

সরকারের পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবিতে আবারও ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো।

বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী মঙ্গলবার ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধন...

সেই সঙ্গে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে দলটি।

এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। ওই মহাসমাবেশ বানচাল হওয়ার পর থেকে টানা হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো।

অনলাইন ডেস্ক