মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বুধবার (২৭ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, এটা নিয়ে কোন বিতর্ক চলে না। যারা এ নিয়ে বিতর্ক করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি।
মির্জা ফখরুল বলেন, বারবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বাকশাল কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান ৷ এখন তারাই আবার জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দেয় না।
অথচ, স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন, ‘এটা নিয়ে বিতর্ক করলে স্বাধীনতা হতো না। যারা বিতর্ক সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী শক্তি।’
আরও পড়ুন: শাকিব খান ও আমার পরে কোনো নায়ক নেই: কাজী মারুফ...
তিনি অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিদের কাছ থেকে জমি, ঘরবাড়ি, ব্যবসা দখল করে নিচ্ছে। এটা বর্ণবাদ ছাড়া কিছু না। দেশটাকে দুভাগে ভাগ করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে তারা।
এ দুভাগের মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে বিরোধী দল। গোটা দেশকে গিলে ফেলে, লুট করে, টাকা পাচার করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব ৷
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









