Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেয়ালের কাছে মুরগি দিলে কি হয়, সবাই জানে: ফখরুল

শেয়ালের কাছে মুরগি দিলে কি হয়, সবাই জানে: ফখরুল

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

তারুণ্যের রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া চারমাথা এলাকায় আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ বলেন সরকার আবাবও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকার সব কিছু চুরি করছে। জনগণের ভোটাধিকার চুরি করে ২০২৪ সালে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। শেখ হাসিনা থাকলে নাকি ভালো নির্বাচন হয়, শেয়ালের কাছে মুরগি দিলে কি হয় তা সবাই জানে!

তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখে মারতে চায় সরকার। বিরোধী নেতাকর্মীদের মামলা, গ্রেফতার আর সাজা দিয়ে বিরোধীমাঠ শূন্য করার চক্রান্ত করছে। কিন্তু এবার আর তা হতে দেয়া হবে না।

আরও পড়ুন: ওরা এই অক্টোবরেই আমাদের মানচিত্রে থাবা দেবে: শামীম ওসমান...

সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সরাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দ্বিতীয় দিন বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহীর মোট ১৩০ কিলোমিটার পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি। তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

অনলাইন ডেস্ক