আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২১ আগস্ট) রাতে মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড কাছে টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের আটতলা ভবনের দোতলা ও তিনতলায় অভিযান চালান শিক্ষার্থীরা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটির নিয়ন্ত্রণ নেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে বাসাটির ভেতরে প্রবেশের পর ভেতরে থাকা আলমারি, ট্রাংকসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় শিক্ষার্থীরা। পরে সেখানে বেশ কিছু কাগজপত্র, দলীল, ব্যাংকচেক ও বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, রাতে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা। তবে, কোনো রকম লুটপাট যেন না হয়, সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









