Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সমাবেশে যে দিকনির্দেশনা দিলেন বেগম খালেদা জিয়া

সমাবেশে যে দিকনির্দেশনা দিলেন বেগম খালেদা জিয়া

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৪ ১৮:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

দীর্ঘ প্রায় ছয় বছর পর দেশবাসীর সামনে কথা বললেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর নেতাকর্মীদের সামনে কথা বলতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন বেগম জিয়া। তিনি বলেন, ‘আমি কারাবন্দি থাকাবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের তরফ থেকে মুক্তি পেয়েছি।’

আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে এই সংগ্রামে শত শত শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই বিজয় নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে মেধা-যোগ্যতা-জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। সব ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত করতে হবে।’ তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, ধ্বংস-প্রতিশোধ-প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা-শান্তি-জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি।

দীর্ঘদিন পর বাধাহীন সমাবেশ করল বিএনপি। এতে চেয়ারপার্সনের বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা।

অনলাইন ডেস্ক