Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ. লীগ নেতা আটক

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ. লীগ নেতা আটক

 অনলাইন ডেস্ক    ১৪ আগষ্ট, ২০২৪ ১২:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৬টার সময় শহরের আমতলা সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসেছে। বরগুনা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর কবির নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সঙ্গে মোবাইলফোনে কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনাকে মনে সাহস রাখার পরামর্শ দেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেই ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর কবির যখন মোবাইল ফোনে কথা বলছিলেন তখন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

এর আগে গত ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনা শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

অনলাইন ডেস্ক