মেহেরপুরের গাংনীতে পৌর আওয়ামী লীগের উদ্দগ্যে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল ৪টার সময় গাংনী বাস স্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও গাংনী আসনের নৌকার প্রার্থী ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
আরও পড়ুন: ৬ জানুয়ারি সকাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল...
পথ সভায় নৌকাকে জয়যুক্ত করার লক্ষে্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর জনগণকে তাদের সেবা করার সুযোগ দিতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানিয়েছেন।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুর ইসলাম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ধানখোলা মোঃআব্দুর রাজ্জাক, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গরা।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









