বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগ, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার দিবাগত রাত ১টার সময় রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আন্দালিব রহমান পার্থকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









