Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত

 অনলাইন ডেস্ক    ২৯ আগষ্ট, ২০২৪ ১২:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে।

এর আগে, ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

অনলাইন ডেস্ক