Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফের দুই দিনের কর্মসূচি দিলো বিএনপি

ফের দুই দিনের কর্মসূচি দিলো বিএনপি

 অনলাইন ডেস্ক    ৬ নভেম্বার, ২০২৩ ১৭:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

একদিন বিরতি দিয়ে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা দিলেন বিএনপি। বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা। এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার এ কর্মসূচির ঘোষণা দেন।

টানা তিন দিনের অবরোধ শেষে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) নতুন করে দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এছাড়া সরকারবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে গত শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। রবি ও সোমবার বিএনপির নেতাকর্মীরা দেশব্যাপী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ পালন করছে।

আরও পড়ুন: উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: মাহিয়া মাহি...

এদিকে বিএনপির হরতাল ও অবরোধ চলাকালে সারা দেশে অ্যাম্বুলেন্সসহ যাত্রীবাহী বেশ কিছু বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

অনলাইন ডেস্ক