Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোনো মেজরের বাঁশির ফুতে এদেশ স্বাধীন হয়নি: শেখ হাসিনা

কোনো মেজরের বাঁশির ফুতে এদেশ স্বাধীন হয়নি: শেখ হাসিনা

 অনলাইন ডেস্ক    ২৭ মার্চ, ২০২৪ ১৫:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বুধবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুতে এদেশ স্বাধীন হয়নি। জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল।

স্বাধীনতার ঘোষক জিয়া বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সবাই ভারতে পালালে যুদ্ধ করলেন কারা। জিয়ার জন্ম ভারতে, বড় হয়েছেন পাকিস্তানে আর পদায়ন হয়েছিল পূর্ব পাকিস্তানে। কোনো মেজরের বাঁশির ফুতে এদেশ স্বাধীন হয়নি।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করায় বিএনপির বড়াই করার কিছু নেই। আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। মানুষের অধিকার ক্ষুণ্ন করেই ক্ষমতা দখল করেছিলেন তিনি। আর ক্ষমতা দখলকারীদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না।

আরও পড়ুন: জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা বিতর্ক করে তারা স্বাধীনতাবিরোধী: ফখরুল...

বিএনপি নেতা ড. মঈন খানের বাবা ছিলেন ওই সময় খাদ্যসচিব, তার ভুল তথ্যের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল বলেও জানান শেখ হাসিনা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অনেক দেশ সহায়তা করলেও বড় কিছু দেশ বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সব পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু। তার মধ্যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে।

অনলাইন ডেস্ক