Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাংনীতে বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 অনলাইন ডেস্ক    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি উপলক্ষে আজ সকাল ৮ টার সময় গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও র‌্যালী করে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা।


এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন বিএনপি।

আরও পড়ুন: ২১ কিলো ম্যারাথনে একুশের শহীদদের শ্রদ্ধা ইবির মানিকের...

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান বানু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সাহারবাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়ারুল ইসলাম, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

অনলাইন ডেস্ক