Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বিএনপি'র কমিটি গঠনের একদিন পর সাধারণ সম্পাদকের পদত্যাগ

গাংনীতে বিএনপি'র কমিটি গঠনের একদিন পর সাধারণ সম্পাদকের পদত্যাগ

  তরিকুল ইসলাম    ২ এপ্রিল, ২০২৫ ১৭:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

মেহেরপুরের গাংনীতে কমিটি গঠনের একদিন পর পদত্যাগ করেছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। নানা অভিযোগ তুলে ৯ এপ্রিল বুধবার জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন তিনি।

তারপক্ষে পদত্যাগ পত্র গ্রহণ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাউসার।

৭নম্বর ওয়ার্ড বিএনপির পদত্যাগকারী সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন আওয়ামীলীগের শাসন আমলে নির্যাতিত ও কারাবরণকারী তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলীকে বাদ দিয়ে আওয়ামীলীগের সুবিধা ভোগী নিমসার আলী মাস্টারকে অনৈতিকভাবে সভাপতি বানানো হয়েছে এ কারণে তিনি পদত্যাগ করেছেন।

নিমসার আলী মাস্টার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন কিনা তা জানিনা।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী বলেন, দীর্ঘ ১৭ বছর মিছিল মিটিং করেনি এমনকি হামলা মামলার আসামি হয়নি তবুও অনৈতিকভাবে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিমসার আলী মাস্টারকে সভাপতি মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আলী বলেন, পদত্যাগ পত্র তিনি গ্রহণ করেছেন তবে এ বিষয় নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন সাহেবের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য : গত ৮ এপ্রিল মঙ্গলবার করমদি পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৭ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

তরিকুল ইসলাম