Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন খালেদা জিয়া

 অনলাইন ডেস্ক    ১৭ জুন, ২০২৩ ২২:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

চিকিৎসকদের পরামর্শে পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার (১৭ জুন) বিকেলে গুলশানে নিজ বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ম্যাডাম বিকাল ৫টার দিকে বাসায় যাবেন।

১৩ জুন রাত ১ টার সময় হঠাৎ অসুস্থ হওয়ার কারণে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলে। এভারকেয়ারে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট পর্যালোচনা করে করণীয় ঠিক করতে কয়েকবার বৈঠক করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

আরো পড়ুন: এবার ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম...

গত বৃহস্পতিবার চিকিৎসক জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ আছে।

চলতি বছরে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। সেবারও পাঁচদিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

অনলাইন ডেস্ক