রাজধানীর একটি হাসপতালে ১১ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার সময় গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী।
এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ছাড়েন তিনি। বের হওয়ার সময় দলীয় নেত্রীকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা। ভিড় ঠেলে গুলশানের বাসার পথে এগিয়ে যায় বিএনপি নেত্রীর গাড়িবহর।
ব্যক্তিগত চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বাসায় ফেরানো হয়েছে তাকে।
হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার সময় এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
৭৮ বছর বয়সি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









