Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আমাদের হাতে আর কিছু নেই: খালেদা জিয়ার চিকিৎসকরা

আমাদের হাতে আর কিছু নেই: খালেদা জিয়ার চিকিৎসকরা

 অনলাইন ডেস্ক    ৯ অক্টোবার, ২০২৩ ১২:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অসুখের চিকিৎসা দেশে নেই জানিয়ে চিকিৎসকরা বলেছেন, জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া প্রয়োজন। আজ সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা জানায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

বিএনপি নেত্রীর মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ‘মূল চিকিৎসক পাচ্ছেন না বেগম জিয়া। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক। জরুরি ভিত্তিতে তাকে বিদেশের উন্নত চিকিৎসা প্রয়োজন।’

তিনি বলেন, লিভারের সংক্রমণের কারণে বার বার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার। উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দেয়া হলেও কাজ হচ্ছে না। পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এ জন্য ইতোমধ্যে তাকে দুই দুই বার সিসিইউতে নেয়া হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গণসমাবেশ...

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি। উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। দুই বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না, উনার অবস্থা এত গুরুতর হতো না। টিপস ও লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। শারীরিক অবস্থার তারতম্যের কারণে সম্প্রতি কয়েক দফায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন ও সিসিইউতে স্থানান্তর করা হয়।

দুটি মামলায় সাজা হওয়ায় কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত থাকায় তিনি কারামুক্ত রয়েছেন।

অনলাইন ডেস্ক