Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফের অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

ফের অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

 অনলাইন ডেস্ক    ৮ জুলাই, ২০২৪ ১২:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

ফের অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) ভোর ৫টার সময় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে, ভোর সোয়া ৪টার দিকে তিনি অ্যাম্বুলেন্সে করে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। গত ২ জুলাই তিনি ১১ দিন চিকিৎসা নেয়ার পর বাসায় ফিরেন।

হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকদের পরামর্শে ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এভাকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে।

এর একদিন পর ২২ জুন তার হার্টে পেসমেকার স্থাপন করা হয়। ৭৮ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্ট, ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন।

অনলাইন ডেস্ক