আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। আজ শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
কাদের বলেন, আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সরকার শুরু থেকেই কোটা সংস্কারের দাবি ‘সমর্থন’ করে আসছিল জানিয়ে কাদের বলেন, আমরা তাদের (শিক্ষার্থীরা) ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিলাম। আমরা সতর্ক করে আসছিলাম, এই আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির হত্যা-খুন-সন্ত্রাস ও লুটপাট-নাশকতা সৃষ্টি করতে পারে।
সে আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









