সরকারের সাফল্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনসাধারণের নিকট পৌছে দিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪ টার সময় শহীদ শামসুজ্জোহা পার্কে উন্নয়ন ও শান্তি সমাবেশ আনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।
সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ দেশের এতো বিপুল উন্নয়ন নিয়ে জাতীয় নির্বাচন করছেন, যা এর আগে কোনো রাজনৈতিক দল করেন নি।
আরও পড়ুন: গাংনীতে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন...

মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট রুতশোভা মন্ডল, জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









