Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মন্ত্রী-এমপিদের স্বজনরা সরে দাঁড়াবেন: কাদের

মন্ত্রী-এমপিদের স্বজনরা সরে দাঁড়াবেন: কাদের

 অনলাইন ডেস্ক    ৫ মে, ২০২৪ ১৪:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন উপজেলা ভোটে মন্ত্রী-এমপিদের স্বজনরা সরে দাঁড়াবে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল কর্মীরা দলটির নেতাদের কথা শুনছেন না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৪ মে) সন্ধ্যায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।

এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা। দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রার্থিতা চূড়ান্ত করার পর ব্রিফিং করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, মন্ত্রী-এমপিদের স্বজনরা যারা এখনো উপজেলা ভোটে আছেন, তারা সরে দাঁড়াবেন। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল কর্মীরা নেতাদের কথা শুনছে না বলেও মন্তব্য করেন ওবায়দুর কাদের।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা সত্য, সেটা হলো বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছেন না। কাজেই অন্তঃসারশূন্য বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে লাভ নেই।

অনলাইন ডেস্ক