Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগ

দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগ

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছেন ১৫৪৯ জন নারী। এতে আওয়ামী লীগের মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে।

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার সময়। ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিকাল ৫টার সময় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে প্রাথমিক স্কুল...

এর আগে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। যা আজ বিকেল ৪টা পর্যন্ত চলে। শেষদিন দলটি ২১৭টি মনোনয়ন ফরম বিক্রি করে। এতে আয় করে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

প্রথম দিন বিক্রি করেছিল ৮১০টি ফরম। আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা।

অনলাইন ডেস্ক