Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির চার সমাবেশ

রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির চার সমাবেশ

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১২:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

রাজধানীতে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) আলাদা চারটি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির সমাবেশ দুটি হবে ধোলাইখাল এবং আমিনবাজারে। আর আওয়ামী লীগ সমাবেশ করবে উত্তরা এবং যাত্রাবাড়ীতে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশটি হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবির জন্য। পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সময় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী...

একই দাবিতে বেলা আড়াইটার সময় ঢাকা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকা থেকে।

অপরদিকে, আজ বেলা আড়াইটার সময় যাত্রাবাড়ী মোড় সংলগ্ন শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি এতে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

বেলা তিনটা সময় রাজধানীর উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

অনলাইন ডেস্ক