Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কক্সবাজারে বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার

কক্সবাজারে বিএনপির ১২ নেতা আজীবন বহিষ্কার

     ২৪ মে, ২০২৩ ১৬:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 53 বার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আজীবনের জন্য প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপির ১২ নেতাকর্মীদের।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বারক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কক্সবাজার পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি। কিন্তু ভোটের মাঠে ওই ১২ জন নেতা রয়েছে। দলীয় সিদ্ধান্তে কক্সবাজার পৌরসভা নির্বাচন বর্জন করা হয়, নির্বাচন বর্জন করার পরও বহিষ্কার হওয়া ওই ১২ জন নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের মাঠে ছিলেন।

এর ফলে তাদের আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জামায়াতের দুই নেতা নির্বাচন করলেও তাদের বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত জানানো হয়নি।

আজীবনের জন্য বহিষ্কার হওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন দুজন নারী কাউন্সিলর এবং অপর ১০ জন হলেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। তবে এই ১২ জন প্রার্থী ছাড়াও বিএনপির আরো ৮ নেতাকর্মী কক্সবাজার পৌরসভার ভোটের মাঠে রয়েছেন। তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, প্রাথমিকভাবে দলীয় সদস্য হিসাবে যে ১২ জনের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছিল তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আকতার বকুল, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও দপ্তর সম্পাদক জাহেদা আক্তার। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপির সদস্য এস আই এম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর মৎস্যজীবী দলের সভাপতি এম জাফর আলম হেলালী, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী ও শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবদলের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা যুবদলের সদস্য ওমর সিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, শহর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সরওয়ার ওসমান টিপু, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর শ্রমিক দলের সভাপতি আবছার কামাল এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।