আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আজ শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইসি কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন। সিইসি ভাষণে জাতিকে সংসদ নির্বাচনে ভোট দেয়াসহ সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের আহ্বান জানাবেন।
আরও পড়ুন: নির্বাচনে মেহেরপুর-২ আসনে নৌকা ও ট্রাকের হাড্ডাহাড্ডি লড়ায় হতে যাচ্ছে...
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে আগামী রবিবার ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









