জাতীয় পার্টিতে চলছে ভাঙা-গড়ার খেলা, ৯ মার্চ কাউন্সিল

 অনলাইন ডেস্ক    ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

দলীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে রওশনপন্থিরা, অন্য অংশের নিয়ন্ত্রণে থাকবে সংসদের বিরোধী দলের পদ। নির্বাচনের পর জাতীয় পার্টিতে শুরু হয়েছে ভাঙা-গড়ার খেলা। রওশনপন্থিরা বলছেন, টিকে থাকার জন্যই ৯ মার্চ জাতীয় কাউন্সিলে যোগ দেবেন জিএম কাদেরপন্থিরা।

জাতীয় পার্টিতে চলছে ভাঙা-গড়ার খেলা। গত ২৮ জানুয়ারি ঘটা করে নিজেকে চেয়ারম্যান দাবি করে বসেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর আসে ২ ফেব্রুয়ারি। সেদিন দলীয় কার্যালয় দখল করে সংবাদ সম্মেলন করেন রওশনপন্থিরা।

চূড়ান্ত কার্যক্রম হিসেবে ২ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা এলেও এবার সেখানেও অজুহাত। এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিলেন রওশনপন্থিরা।

আরও পড়ুন: ‘ভুয়া ভুয়া’ বলে বইমেলা থেকে মুশতাক-তিশাকে বিতাড়িত!...

জাতীয় পার্টির রওশনপন্থিদের জাতীয় সম্মেলন সামনে রেখে গুলশানের নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেন রওশন এরশাদ। ঘোষণা দেন জাতীয় সম্মেলনের দিনক্ষণ।

এ সময় রওশনপন্থি মহাসচিব মামুনুর রশিদ জানান, টিকে থাকতেই তাদের সঙ্গে যোগ দেবেন জিএম কাদের। বলেন, দলের ব্যর্থতার কারণেই জনগণ জিএম কাদেরের নেতৃত্ব মানতে নারাজ।

তিনি আরও বলেন, সংসদ আর পার্টি এক নয়। ৬২ জন স্বতন্ত্র সদস্যদের সংসদে রাজনৈতিক পরিচয় নেই, তাই আমাদের ১১ জন নিয়েও মাথাব্যথা নেই।

রাজনীতিতে টিকে থাকতে জিএম কাদের এবং চুন্নুকে আমাদের সঙ্গে আসতেই হবে। নতুন কাউন্সিল করতে কোনো আইনি জটিলতা নেই বলেও দাবি করেন মামুনুর রশিদ।

অনলাইন ডেস্ক