Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৪ ১২:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। সংগঠটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ এ তথ্য জানিয়েছেন।

জাহিদ জানিয়েছেন, রাত ১টা নাগাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে বেগম জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। রাত পৌনে ২টার দিকে তাকে বহন করা গাড়ি হাসপাতালে পৌঁছে।

জেড এম জাহিদ হোসেনও হাসপাতালে যান। বেগম জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, কিডনি ও লিভারসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন।

গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। এরপর ২১ আগস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন তিনি।

অনলাইন ডেস্ক