রাজধানীর পল্টন মডেল থানার একটি নাশকতা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বুধবার (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মঞ্জুর করেছেন।
এ দিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত। এনিয়ে ১০ মামলার মধ্যে ৯ মামলায় জামিন পেলেন খসরু। তার কারামুক্তি পেতে দরকার আর একটি মামলার জামিন।
জানা গেছে, ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার সময় গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: সাভারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেফতার...
২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। এর মধ্যে রমনা মডেল থানায় চারটি ও পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে। দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এজন্য অপর আট মামলায় গ্রেফতার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









