মেহেরপুরে আজ শনিবার বেলা ১১ টার সময় শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা বিএনপির তিন নেতা গুরুতর আহত হয়েছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি আয়োজনে র্যালি, পুষ্প মাল্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে অটোরিকশায় করে বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় চার রাস্তার মোড়ে মোটরসাইকেল ও অটোরিক্সা সাথে দুর্ঘটনাটি ঘটে। এতে বিএনপির তিন নেতা গুরুতর আহত হয়।
আরও পড়ুন: বিজয় দিবসে রাজধানীতে র্যালি করতে চায় বিএনপি...
আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজান, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়াই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি দুজন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
নিজস্ব প্রতিবেদক








































































































































































































































































































































































































































-min.png)









