বৃষ্টি উপেক্ষা করে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে রোডমার্চ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই রোডমার্চের যাত্রাপথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে বন্দি রাখা হয়েছে- এমন এক প্রতীকী সাজ দেখা গেছে।
রোডমার্চে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন সাজে অংশ নেন। কেউ কৃষকের সাজে, কেউ বুকে একদফার দাবি লিখে। এমন এক ভিন্ন সাজে দেখা গেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাশফিয়াকে।
এই শিশুটি বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার সাজে এসেছে। খালেদা জিয়া জেলে বন্দি রয়েছেন, এমন সাজে সেজেছে মাশফিয়া।
মাশফিয়াকে দেখতে গাড়ি থামাচ্ছেন অনেকেই। অনেকে তার সঙ্গে সেলফি তুলছেন। তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।কখনো দাড়িয়ে আবার কখনো হাত নাড়িয়ে।
আরও পড়ুন: মেহেরপুর ও গাংনী থেকে হাজারও নেতা কর্মী খুলনার পথে...
সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিদেশে উন্নত চিকিৎসার একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ফরিদপুরে বিভাগীয় এই রোডমার্চ শুরু হয়।
সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়িতে করে বিএনপির হাজারো নেতাকর্মীরা আসতে থাকেন এই রোডমার্চে।

এই সময় বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। তবে এবার আর কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তারা।
নেতাকর্মীরা আরও বলেন, বেগম জিয়ার মুক্তি ও সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









