Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ট্রাম্প ইস্যুতে লাফালাফি করার কিছু নেই: সাকি

ট্রাম্প ইস্যুতে লাফালাফি করার কিছু নেই: সাকি

 অনলাইন ডেস্ক    ১০ নভেম্বার, ২০২৪ ১১:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় লাফালাফি করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার রুমে ‘চিরবন্ধু আরিফ ও অর্জুন: স্মরণ ও বইয়ের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। সাকি বলেন, ট্রাম্প ইস্যুতে লাফালাফি করার কিছু নেই। বাইরের কোনো দেশ এসে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা করে যেতে পারে না।

জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করার বিষয়ে তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাই আসিফ নজরুলকে হেনস্তা করেছেন। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ।

এসময় ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত আরিফুল ইসলাম আরিফ এবং সৌভিক করিম অর্জুনের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রতিভাবান দুইজন যুবককে আমরা হারিয়েছি। যার দায় রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো কখনোই এড়াতে পারে না। সড়ক দুর্ঘটনায় এমন বহু প্রতিভাবান সম্ভাবনাময় তরুণ ও যুবকদের আমরা হারিয়েছি, হারাচ্ছি।

অনলাইন ডেস্ক