Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আ. লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশ ১ সেপ্টেম্বর

আ. লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশ ১ সেপ্টেম্বর

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৪ ১৮:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির পরবর্তী দিন আগামী রোববার (১ সেপ্টেম্বর) নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের অপরাদের বিচার আইন অনুযায়ী হবে। দলটি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করা সংবিধান পরিপন্থী। আদালত একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারেন না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী আছেন। তারা কতদিন থাকবেন, সেটা আদালতের আদেশের জন্য নিয়ে আসার বিষয় না। রিটের এই বিষয়টি মেইনটেবল না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে বর্তমান সরকারের নেই বলে শুনানিতে জানান মো. আসাদুজ্জামান।

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে গত ১৯ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

অনলাইন ডেস্ক