মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। হাইকোর্ট থেকে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ থাকার কারণে গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিশাল আনন্দ মিছিল হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের নেতৃত্বে রবিবার সন্ধ্যা সাতটার সময় গাংনী বাসস্ট্যান্ড শহীদ আবু সাইদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আগামী ৭ দিনের মধ্যে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির কারণে সারা বাংলাদেশ আজ খুশি। বাংলাদশে আর যদি এমন ষড়যন্ত্র করা হয় তাহলে মেহেরপুর জেলা বিএনপি তা মোকাবেলা করার জন্য প্রস্তুত।
আনান্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক ও রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সস্পাদক ইয়ামিন আলী বাবলু, আব্দুল গাফফার, কাজল সহ বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









