নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় গত শনিবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মারার জন্য বিএনপি ও জামায়াত ২১ বার চেষ্টা করেছিল। ওরা আবারো আঘাত করবে। তবে ক্ষমতায় আসার জন্য নয়? বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওরা বাংলাদেশের গণতন্ত্রকে বিষধর ছোবল দেবে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে ‘দেশ বাঁচাও’ শিরোনামে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতি শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেছেন, এই সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ ওরা বাংলাদেশকে ধ্বংস করতে মানচিত্রে থাবা দেবে। ওরা বাংলাদেশের গণতন্ত্রের বিষধর ছোবল দেবে। তবে ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য।
তিনি বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি শেখ হাসিনা আগামীতে প্রধানমন্ত্রী হবেন।
আরও পড়ুন: ঢাকা ১৯ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল...
সমাবেশে সভাপতির বক্তব্য বলেন, আমাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের দেশ জাপানের চেয়েও উন্নত দেশ হতো। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, শেখ হাসিনাও আজ শুধু আওয়ামী লীগের সম্পদ নন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তিনি।
সমাবেশে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বনেতা। আমাদের দেশকে তিনি কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব।
‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল।
এসময় কয়েক হাজার নেতাকর্মীরা বঙ্গবন্ধু সড়কে আয়োজিত এ সমাবেশে যোগদান করেন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









