Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১৭:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে ড. হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। নতুন মন্ত্রি ও প্রতি মন্ত্রিরা ১১ জানুয়ারি শপথ নেয়। এতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান হাছান মাহমুদ। এর আগে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: নারী থেকে পুরুষ হয়ে গেলেন তমা সরকার...

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া হাছান মাহমুদকে ১৪ জানুয়ারি অভিনন্দন জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পরদিন হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন জয়শঙ্কর।

অনলাইন ডেস্ক