সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার নামের এক তরুণী পুরুষে রূপান্তরিত হয়েছেন। তমা উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণপাড়ার সুধান্ন সরকারের মেয়ে।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে এ খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মাঝে। তমাকে এক নজর দেখার জন্য ভিড় করেন এলাকার লোকজন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তমা সরকার বলেন,আমি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে আমার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জায়-ভয়ে বিষয়টি আমি নিজের মধ্যেই চাপা রাখি। পরে তমা রাজশাহীতে সুজা- উজ দৌলা সরকারি কলেজে ভর্তি হন।
এই বিষয়ে তমার সহপাঠীরা জানলে তার বাবা-মাকে জানান। পরে তমার বাবা-মা মেয়েকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তমার পুরুষ হওয়ার বিষয়টি ভালোভাবে নিশ্চিত হন।
আরও পড়ুন: গাংনীতে আগুন পোহাতে গিয়ে দিনমুজুর অগ্নিদগ্ধ...
তরুণীর বাবা সুধান্ন সরকার বলেন, আমার মেয়ে স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে তমা। এসএসসি পাশ করার পর রাজশাহীতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। তার সহপাঠী প্রথমে তমার পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি অবগত করে। পরে আমরা তমাকে হরমন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হই। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে।
এ প্রসঙ্গ, তমার চিকিৎসক হরমন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানান, হরমনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































