মেহেরপুরের মুজিবনগরে আজ সোমবার (৩ জুলাই) বিকেলে মুজিবনগর অডিটরিয়মে জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জননেতা অধ্যাপক ফরহাদ হোসেন, এম পি এর পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয় বাংলাদেশ যুব মহিলা লীগ, মুজিবনগর উপজেলা শাখার সার্বিক তত্বাবধানে।
উপজেলার বিভিন্ন গ্রামের মা-বোনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।
আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে ধান ও পেঁয়াজ বীজ বিতরণ...
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহা সমুদ্রে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মেহেরপুরের মুজিবনগরকে ভাসিয়ে দিয়েছেন। সেই উন্নয়নের পথ ধরে আমাদের মেহেরপুর এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে।
সৈয়দা মোনালিসা ইসলাম সহ উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলাযুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুথশোভা মন্ডল, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেছা লতা সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































