মেহেরপুর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৯৪ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছে ২লাখ ১৮ হাজার ৮শ' ৪ জন। এদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৫ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৮৫ হাজার ২শ' ৫৯ জন।
মেহেরপুর উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আনারুল ইসলাম (মোটরসাইকেল), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন (কাপ পিরিচ), আব্দুল মান্নান (ঘোড়া) ও মোঃ হাসেম আলী (আনারস) প্রতীক পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম (চশমা) ও মোহাম্মদ শাহিন (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপচেলা চেয়ারম্যান লতিফন নেছা লতা (বৈদ্যুতিক পাখা), সামিউন বাশিরা পলি (হাঁস) এবং রোমানা আহমেদ (কলস) প্রতীক পেয়েছেন।
আরও পড়ুন: গাংনীতে নিয়ম বহির্ভূত ভাবে স্কুলের গাছ বিক্রি...
এদিকে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন রফিকুল ইসলাম তোতা (কাপ পিরিচ), আমাম হোসেন মিলু (আনারস), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান চাদুঁ (ঘোড়া) এবং মাহবুবুর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান (টিউবওয়েল) ও মতিউর রহমান (চশমা), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন (ফুটবল) ও যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন (কলস) প্রতীক পান।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: ওয়ালি উল্লাহ জানান, নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































