Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিটিএসের জন্য ঘর ছাড়ল ফতুল্লার কিশোরী

বিটিএসের জন্য ঘর ছাড়ল ফতুল্লার কিশোরী

 অনলাইন ডেস্ক    ৬ এপ্রিল, ২০২৪ ১৬:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার বাসা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এক কিশোরী কোরিয়ান ব্যান্ডদল বিটিএসের সঙ্গে যোগ দিতে ঘর ছেড়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার দুপুরে ফতুল্লা থানায় নিখোঁজ জিডি করেছেন।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে গত বছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে। বাসায় একা থাকায় সবসময় মোবাইলে গেমস খেলত এবং ইউটিউবে গান ও সিনেমা দেখত। এজন্য প্রায় সময় তাকে রাগ চাপ দিতাম।

বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। সে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায়।

আরও পড়ুন: মেহেরপুরে ছালেহা খাতুনের মৌরি চাষ...

তিনি আরও বলেন, আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাবো।

ফতুল্লা মডেল থানার এসআই খালেদ উদ্দিন বলেন, থানায় জিডি করেছে শুনেছি। বাহিরে ডিউটি করছি তাই এখনো জিডির কপি হাতে পাইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

অনলাইন ডেস্ক